Skip to main content Scroll Top

BCCM-এর ১২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

আজ 26 জানুয়ারি 2026 ইং তারিখে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, নূরজাহান বেগমের সভাপতিত্বে BCCM-এর ১২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬ সালের স্বাস্থ্যখাতের বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটির সদস্যদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় সম্পন্ন হয়।

উক্ত সভায় অংশগ্রহণ করেন মেহেরপুরের মানবাধিকার সংস্থা, মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর নির্বাহী প্রধান জনাব আসাদুজ্জামান সেলিম, যেখানে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও স্থানীয় কার্যক্রমে মউক-এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।