Skip to main content Scroll Top

মতবিনিময় সভা: নারীর ভূমিকা অধিকার

২৮/০১/২৬ইং তারিখে মেহেরপুরের আমঝুপি-স্থ মানবাধিকার প্রতিষ্ঠান, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬” কে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সহ: প্রাথমিক শিক্ষ কর্মকর্তা। আলোচনা শিরোনাম ছিল: “আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলসমূহের ইশতেহারে ভূমি ও কৃষি ক্ষেত্রে নারীর ভূমিকা, খাস জমিতে নারীর অধিকার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ”।

সভায় নারীর ভূমি অধিকার, খাস জমিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক ইশতেহারে নারীসম্পৃক্ত উদ্যোগ নিয়ে প্রাণবন্ত ও তথ্যবহুল মতবিনিময় হয়। এ ধরনের আলোচনা সমাজে নারীর সক্ষমতা, অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণকে শক্তিশালী করতে সহায়ক।